Friday, June 26, 2026

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা!

Date:

Share post:

ফের কালবৈশাখীর সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, রবিবারও রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বেশিরভাগ জেলাতে দিনভর মেঘলা আকাশ দেখা গিয়েছে। দু’‌এক জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বেলা গড়াতেই আজ, রবিবার কলকাতায় বৃষ্টি নামল। এছাড়া বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা—চার জেলায় বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাঁকুড়া আর বিষ্ণুপুরের মাঝে এবং উত্তর ২৪ পরগনার হাবড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বিহার–নেপাল অঞ্চলে অবস্থান করছে একটি মেঘপুঞ্জ। বৃষ্টির সঙ্গে জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে।

অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রার তালিকার শীর্ষে ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা। তাপমাত্রা সেখানে বেড়েই চলেছিল। প্রত্যেকদিন তাপপ্রবাহের দাপটে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে।

কলকাতাতেও তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তবে পরিস্থিতি বদলেছে দ্রুতই। সোমবার থেকে শুরু হয় দু’দিনের ঝড়বৃষ্টি। তাতে সর্বত্র তাপমাত্রা কমে গিয়েছে। স্বাভাবিকের চেয়েও নীচে চলে গিয়েছে পারদ। এখন যা পরিস্থিতি তাতে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং আলিপুরদুয়ার জেলায় ঝড়বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ কিমি প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...