Friday, June 26, 2026

‘ফলাফলই বলে দেয় কোন দল সেরা’, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচ নিয়ে বললেন মোদি

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও না হেরে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। আর এবার টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন তিনি। বললেন, দুই দেশের পারফরম্যান্সই বলে দিয়েছে কোন দেশ সেরা।

এক পডকাস্টে ক্রিকেট নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। সেখানে মোদিকে প্রশ্ন করা হয়েছিল, দুদেশের মধ্যে সেরা কারা? সেই নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ যদি টেকনিকের দিক থেকে বলা হয়, তাহলে আমি বিশেষজ্ঞ নই। যাঁরা এই নিয়ে চর্চা করেন, তাঁরাই মতামত দিতে পারবেন যে, কোন প্লেয়ার সেরা।”

এরপরই প্রধানমন্ত্রী বললেন, “কখনও কখনও ফলাফলই বলে দেয় কারা সেরা। কিছুদিন আগেই ভারত-পাকিস্তানের ম্যাচ হয়েছে। সেখানে ফলাফলই বলে দিয়েছে কোন দল সেরা। আমরা তো সেভাবেই জানতে পেরেছি।“

আরও পড়ুন- দীর্ঘদিন ধরে নেই জাতীয় দলে , দলে সুযোগ না পেয়ে কী বললেন চ্যাহাল?

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...