Monday, April 6, 2026

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এপিক ইস্যুতে সংসদে ঝড় তুলবে তৃণমূল

Date:

Share post:

ভোটার পরিচয়পত্রের দুর্নীতি নিয়ে সংসদে ঝড় তুলবে তৃণমূল। যে কোনও মুল্যেই সংসদের চলতি অধিবেশনেই ডুপ্লিকেট এপিক ইস্যু নিয়ে আলোচনা করতে হবে সরকারকে, নিজেদের অবস্থান স্পষ্ট করে ফের জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হোলি এবং দোলযাত্রার কারণে পরপর চারদিন ছুটির পরে সোমবার থেকে ফের শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এই সপ্তাহেই সরকারকে সংসদে আলোচনা করতে হবে ডুপ্লিকেট এপিক ইস্যু ছাড়াও একাধিক বিষয়ে সংসদে ঝড় তুলবে তৃণমূল।

দলের অবস্থান স্পষ্ট করে রবিবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান বালেন, আলোচনার ফর্ম যাই হোক না কেন, সংসদে আলোচনা হওয়াটা জরুরি। এই ক্ষেত্রে আমাদের অবস্থানে কোনও পরিবর্তন নেই। সরকারকে এটা বুঝতে হবে। সোমবার আলোচনা করা সম্ভব না হলে মঙ্গলবার সংসদে ডুপ্লিকেট এপিক ইস্যুতে আলোচনা করুক সরকারপক্ষ।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের দাবির সঙ্গে একমাত কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি (শারদ), শিবসেনা (উদ্ধব), আম আদমি পার্টি-সহ গোটা বিরোধী শিবির। সোমবারই সব আলোচনা বন্ধ করে সংসদে ডুপ্লিকেট এপিক ইস্যু নিয়ে।

আলোচনার দাবি-সহ মুলতুবি প্রস্তাব পেশ করেছে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের অন্যান্য দলগুলি। এই প্রসঙ্গেই বিরোধী শিবিরের দাবি, ডুপ্লিকেট এপিক কার্ডের ইস্যুর মতো গুরুত্বপূর্ণ ইস্যু জাল আধার কার্ড দিয়ে ভোটার কার্ড তৈরির বিষয় নিয়েও সংসদে আলোচনা করতে হবে। এই বিষয় নিয়ে ট্রেজারি বেঞ্চের উপরে লাগাতার চাপ তৈরি করছে বিরোধী দলগুলি। এই অবস্থায় কিছুটা হলেও সুর নরম করতে বাধ্য হচ্ছে শাসক শিবির। সরকারি ভাবে বিরোধীদের দাবি মানা নিয়ে এখনও কোনও মন্তব্য না করা হলেও শাসক শিবিরের একাধিক প্রভাবশালী নেতা-নেত্রী জনান্তিকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে বিরোধী শিবিরের দাবি পুরোপুরি যুক্তিসঙ্গত।

এসবের মাঝেই আগামী সপ্তাহের সংসদীয় অধিবেশনে ফের বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়তে পারে শাসক শিবির। এই সপ্তাহে লোকসভায় কৃষি, রেল ও জলশক্তি মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি আলোচনা করা হতে পারে সামাজিক ন্যায়বিচার, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে যে কোনও একটি মন্ত্রক নিয়ে। সোমবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার রাজ্যসভায় স্বাস্থ্য এবং বুধবার মণিপুর, স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন- পা নয়, ভরসা হুইলচেয়ার, তবুও ২৭ জন ‘দৌড়ালেন’ ম্যারাথনে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...