Friday, June 12, 2026

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

Date:

Share post:

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর থেকেই এখানে ভক্তদের ঢল নেমেছে। সকাল থেকে রাত—প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন প্রভু জগন্নাথের দর্শনে।

ভোর পাঁচটা থেকে শুরু হয় মঙ্গল আরতি, সারাদিনে মোট সাতবার হয় আরতি। এরই মাঝে ইসকন মায়াপুর থেকে আগত বিদেশিরা রাশিয়া, আমেরিকা সহ নানা দেশ থেকে এসে খোল, খরতাল, হারমোনিয়াম হাতে নিয়ে প্রভুর নামগানে মেতে উঠছেন। কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস জানিয়েছেন, “বিদেশি ভক্তরা এখানে এসে ভগবানের নাম গানে নিজেকে সমর্পণ করছেন।”

দর্শনার্থীদের প্রবেশের জন্য মন্দিরের ৬ ও ৭ নম্বর গেট চালু রাখা হয়েছে। ভিড় সামলাতে জেলা পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার বিকেলে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য নিজে উপস্থিত থেকে ভিড় নিয়ন্ত্রণ করেন। মন্দির প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও পুনরায় বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।

ইতিমধ্যে প্রায় ৮ থেকে ৯ লক্ষ মানুষ জগন্নাথ ধাম দর্শন করেছেন বলে দাবি ইসকনের। পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। তারা দিনরাত পরিষ্কারের কাজ চালাচ্ছে। একদিকে ভক্তি, অন্যদিকে প্রশাসনের তৎপরতায় জগন্নাথ ধাম হয়ে উঠছে রাজ্যের এক নতুন তীর্থকেন্দ্র।

আরও পড়ুন – রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...