Tuesday, June 23, 2026

ফলতায় সেবাশ্রয় শিবির পরিদর্শনে অভিষেক

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭০ দিনের সেবাশ্রয়ের পর মেগা ক্যাম্প শুরু হয়েছে রবিবার। সাতটি বিধানসভাতেই একসঙ্গে চলছে এই শিবির। সোমবার ফলতায় শিবির ঘুরে দেখেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি খোঁজখবর নেন রোগীদের শারীরিক অবস্থার।

ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা এলাকায় একযোগে মেগা ক্যাম্প চলছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ক্যাম্পগুলি চলবে ২০ মার্চ পর্যন্ত। এই মেগা ক্যাম্প আসলে ৭০ দিনের ফলো-আপ শিবির। উল্লেখ্য, ৭০ দিনের ক্যাম্পে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন ৯ লক্ষ ৬৬ হাজার ২২৬ জন। সেবাশ্রয় শিবিরের মেগা ক্যাম্পের প্রথম দিনে মোট ২৭০টি শিবিরে পরিষেবা নিতে আসেন ৩৬,১৫০ জন। ১৪,০১৮ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ১৩,৩০৩ জনকে ওষুধ বিতরণ করা হয় এবং ৫৬৪ জনকে রেফার করা হয় হাসপাতালে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...