Sunday, June 14, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় চারুকলা প্রশিক্ষণ শিবির ও প্রদর্শনী

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সোমবার গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় শুরু হল চারুকলা প্রশিক্ষণ শিবির এবং বাংলার বরেণ্য শিল্পীদের প্রদর্শনী। রাজ্য চারুকলা পর্ষদের সভাপতি শ্রী যোগেন চৌধুরী এদিন উক্ত দুই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পশ্চিমবঙ্গের ২২টি জেলা থেকে শিক্ষকরা অংশগ্রহণ করেছেন এই প্রশিক্ষণ শিবিরে। মূলত শিক্ষকদের ছাত্রছাত্রীদের আরও উন্নত এবং কার্যকরভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও কৌশল শেখানো হবে। এই শিবির চলবে ২১শে মার্চ পর্যন্ত এবং এটি গগনেন্দ্র শিল্প প্রদর্শশালার দ্বিতীয় তলায় আয়োজিত হচ্ছে।

একই সঙ্গে, গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় শুরু হয়েছে একটি চিত্র প্রদর্শনী, যেখানে পর্ষদের সংগ্রহে থাকা বাংলার বরেণ্য শিল্পীদের বিভিন্ন চিত্র প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী যোগেন চৌধুরী শিক্ষকদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে বলেন, “শিক্ষকতা একটি মহান দায়িত্ব, এবং এই প্রশিক্ষণ শিবির শিক্ষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে, যা তাঁদের শিক্ষকতা কার্যক্রমে বিশেষভাবে সাহায্য করবে।”

আরও পড়ুন – এপিক কার্ড নিয়ে মমতার অভিযোগে মান্যতা নির্বাচন কমিশনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...