Sunday, April 5, 2026

জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসীসহ ২

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারানো ম্যাটাডরের কারণে ১৬ নম্বর জাতীয় সড়কে (NH-16) হাওড়ার বাগনানের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার ভোরে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। তার মধ্যে একজন ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangh) মহারাজ, অন্যজন সংঘেরই এক সেবক।

পুলিশ সূত্রে জানা যায়, বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের একটি ম্যাটাডোর মহিষাদলের দিকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। বাগনানের (Bagnan) লাইব্রেরী মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে লেনে চলে যায় সেটি। তার ফলে একের পর এক গাড়িতে ধাক্কা লাগে।

উল্টোদিকে লেন দিয়ে সেই সময় একটি বালির লরি আসছিল। প্রথমে সেই লরিতে ধাক্কা লাগে মেটাডোরটির। এরপর সেই লরির পিছনে থাকা আরও একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারালে এসে ধাক্কা মারে লরির পিছনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangh) শুভঙ্করানন্দ মহারাজের। এছাড়াও সেবক বাসুদেবেরও মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আহতদের মধ্যেও রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের আরেক মহারাজ। আহতদের চিকিৎসার জন্য উলুবেড়িয়া (Uluberia) স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরির সঙ্গে ম্যাটাডোরটির মুখোমুখি সংঘর্ষ হওয়াতেই দুর্ঘটনা এত বড় আকার নেয়, জানিয়েছে পুলিশ। দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...