Friday, April 3, 2026

নয়া  দৃষ্টান্ত  মমতা সরকারের, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী দেশ সেরা

Date:

Share post:

মহিলাদের স্বনির্ভর হওয়ার নিরিখে দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলা। দেশের মধ্যে স্বনির্ভর গোষ্ঠী তৈরির ক্ষেত্রে বাংলা যে দেশের মধ্যে প্রথম, কেন্দ্রের বিজেপি সরকারই সেই স্বীকৃতি দিয়েছে। একইসঙ্গে দেশের অন্যান্য রাজ্যকেও বার্তা দেওয়া হয়েছে, নারীর ক্ষমতায়নে বাংলাই মডেল। তৃণমূলের এই মর্মে সোশ্যাল মিডিয়া পোষ্টে ভিডিও সহযোগে জানিয়ে দিয়েছে, রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের একাধিক প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীকে করে তুলেছে স্বয়ংসম্পূর্ণ। এ বছরের রাজ্য বাজেটেও বরাদ্দ হয়েছে ৭৯৮.৫৭ কোটি টাকা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্প ও আর্থিক সহায়তায় স্বনির্ভর গোষ্ঠী স্বয়ংসম্পূর্ণ হয়ে দেশের বুকে উদাহরণ তৈরি করেছে। বাংলার সরকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জাগো প্রকল্পে শর্তহীন আর্থিক সাহায্য প্রদান করে। আবার মহিলাদের হাতে তৈরি জিনিস ক্রেতাদের কাছে পৌঁছতে নিয়ম করে প্রতিবছর সবলা মেলার আয়োজন করা হয়। সামাজিক সুরক্ষার স্বার্থে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য সমাজসাথী প্রকল্প, উপজাতিদের জন্য মুক্তিধারা প্রকল্প এবং স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পও রয়েছে সেই তালিকায়।

মুখ্যমন্ত্রী সম্প্রতি পরিসংখ্যান দিয়ে জানান, আমাদের রাজ্যে এখন স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লক্ষ। অন্য কোনও রাজ্যে তা নেই। চলতি বছরে এখনও পর্যন্ত ১০ লক্ষ ৭৬ হাজার ৯৩৪টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। এই উন্নয়নের ধারেকাছেও নেই বিজেপিশাসিত কোনও ডবল ইঞ্জিন রাজ্য। স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে, বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে গোষ্ঠীগুলোর আত্মনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তাঁর সরকার। বাংলার মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নে একাধিক মহান কর্মযজ্ঞ শুরু করেছে। প্রশাসনের একাধিক স্তরে বিপুল পরিমাণ মহিলার অন্তর্ভুক্তি, সংসদেও ৩৮ শতাংশ মহিলা প্রতিনিধি প্রেরণের কাণ্ডারি তিনিই। তারই ফলশ্রুতিতে আগামী ২৭ মার্চ বক্তব্য রাখতে চলেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে।

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...