Tuesday, June 23, 2026

দ্রুত শুরু হবে নিউ মার্কেট সংস্কারের কাজ: বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানালেন ফিরহাদ

Date:

Share post:

কলকাতার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী নিউ মার্কেট সংস্কারের কাজ দ্রুত শুরু হবে। সোমবার, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের প্রশ্নের জবাবে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানান, ২০২৩ সালেই নিউ মার্কেট (New Market) সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এবিষয়ে পরামর্শ দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিযুক্ত করা হয়েছে। কনসালটেশন ফিজ হিসেবে তাদের ৬৪ লক্ষ ২৮ হাজার টাকার বেশি ইতিমধ্যেই  মিটিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা চূড়ান্ত পরিকল্পনা দিলেই তা রূপায়ণের কাজ শুরু হবে বলে জানান পুরমন্ত্রী। অন্যদিকে নিউ মার্কেটের দীর্ঘদিনের হকার সমস্যা মেটাতেও সরকার পদক্ষেপ করছে বলে জানান তিনি।

পুরসভা সূত্রে খবর, নিউ মার্কেটের (New Market) অন্যতম আকর্ষণ ক্লক টাওয়ারটি এই সংস্কার প্রকল্পের আওতায় কী ভাবে মেরামত করা যায়, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। পাশাপাশি ভবনের স্থায়িত্ব আরও বৃদ্ধি করতে মাটির নীচে চারপাশে ২.৯ কিলোমিটার দীর্ঘ টাই বিম বসানোরও সুপারিশ করেছেন যাদবপুরের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারেরা। এর ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেও ভবনটি নিরাপদ থাকবে বলে অনুমান করা হচ্ছে। ভারতের ভূমিকম্পপ্রবণ শহর হিসেবে কলকাতার নাম অনেকটা উপরের দিকে উঠে এসেছে। সেই দিক থেকে নিউ মার্কেটের মতো পুরোনো নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্পে ক্ষতির সম্ভাবনাও বেশি। তাই টাইবিম ও সিসমিক ওয়াল নির্মাণ করে নিউ মার্কেট সংস্কারের পরিকল্পনা করা হচ্ছে। এই কাজ ধাপে ধাপে হবে। যখন যে অংশে কাজ করা হবে, সেই সময়ে ওই অংশের দোকানদারদের নিউ মার্কেট লাগোয়া জায়গাতেই বিকিকিনির ব্যবস্থা করে দেওয়া হবে।
আরও খবররাজ্যে কোনও বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না: ফিরহাদ হাকিম

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...