Monday, April 6, 2026

দমদমে রেললাইনের পাশে ঝুলন্ত দেহ! উদ্ধারে কেন গড়িমসি, পুলিশের দিকে আঙুল স্থানীয়দের

Date:

Share post:

দমদমের (Dumdum) বেদিয়াপাড়ায় রেললাইনের পাশে একটি গাছে ঝুলছে দেহ! সোমবার রাতে তা দেখতে পেয়েই পুলিশে জানানো হয়েছিল। কিন্তু রাত পেরিয়ে সকাল গড়িয়ে দুপুর, এখনো মৃতদেহ উদ্ধার করল না পুলিশ। দায় ঠেলাঠেলিতে ইচ্ছে করেই গড়িমসি করছে থানা, অভিযোগ স্থানীয়দের। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকাবাসী বলছেন, সোমবার সন্ধে ৬টা নাগাদ দমদমের বেদিয়াপাড়ার ৩০ এ বাসস্ট্যান্ড এবং দমদম স্টেশনের মাঝামাঝি জায়গায় ১ নম্বর রেললাইনের ধারে থাকা একটি গাছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান তারাতাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীদের প্রাথমিক অনুমান আত্মহত্যা হলেও স্থানীয়দের ধারণা খুন করে ওই ব্যক্তিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে সমস্যা হলো যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেটি কোন থানার মধ্যে পড়ে তা নিয়ে পুলিশের মধ্যেই দায় ঠেলাঠেলি শুরু হয়েছে বলে অভিযোগ করছেন বাসিন্দারা। যেখানে দেহ ঝুলতে দেখা গেছে সেটি সিঁথি থানা, দমদম জিআরপি নাকি নাগেরবাজার থানার মধ্যে পড়ে সেই নিয়ে দ্বন্দ্বের জেরে দুপুর পর্যন্ত উদ্ধার করা হলো না দেহ। ক্ষোভ বাড়ছে এলাকায়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...