Wednesday, April 8, 2026

দার্জিলিঙের বিজনবাড়ির পর আলিপুরদুয়ারের চিলাপাতার জঙ্গলে আগুন! ক্ষতি বন্যপ্রাণের

Date:

Share post:

দার্জিলিঙের বিজনবাড়ির পর আলিপুরদুয়ারের চিলাপাতা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল জঙ্গলের অর্ধেক অংশ। সোমরার রাতে আগুন লাগে দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া বিস্তীর্ণ বনভূমিতে। আগুনের ফলে বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা করেছিল বনদফতর। দমকল ও পুলিশের তৎপরতায় গভীররাতে বিজনবাড়ির জঙ্গলের আগুন নিভলেও মঙ্গলবার সকালে অনেকগুলি পাখি এবং বন্যপ্রাণির ঝলসানো দেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতার জঙ্গলে। বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন লেগে যায়। প্রথমে আগুন নেভাতে হাত লাগালেন গ্রামবাসীরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। হাসিমারা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় জীবজন্তুর ক্ষতি না হলেও, এই মরশুমে ময়ূর ডিম পাড়ে, সেগুলো নষ্ট হয়েছে বলে জানা গেছে।

দার্জিলিংয়ের পুলবাজার-বিজনবাড়ি ব্লকের মেগিটার এলাকায় সোমবার রাতে কাইলাজয় জঙ্গলে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত বিস্তার লাভ করে। প্রসঙ্গত জানা যায় চৈত্রের শুষ্ক আবহাওয়ায় গাছে গাছ ঘসে আগুনের সূত্রপাত, তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বনদফতর কর্তৃপক্ষ সূত্রে খবর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- বিধানসভার ধর্মনিরপেক্ষতা কলুষিত হচ্ছে! বিজেপিকে তুলোধোনা অরূপ-চন্দ্রিমার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...