Monday, April 6, 2026

স্থায়ী ও পার্শ্ব শিক্ষকদের বৈষম্য দূর করতে একাধিক পদক্ষেপ সরকারের: শিক্ষামন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের স্বীকৃতি ও সম্মান দিতে যেসব পদক্ষেপ করেছে তা যুগান্তকারী। মঙ্গলবার বিধানসভায় আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে
শিক্ষামন্ত্রী(education minister) ব্রাত্য বসু একথা জানিয়েছেন। তিনি জানান, সমকাজে সম বেতনের নীতি প্রযোজ্য না হলেও স্থায়ী ও পার্শ্ব শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর করতে সরকার(westbengal government) একাধিক পদক্ষেপ নিয়েছে।

২০১৫ সালে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। সেই অনুযায়ী তারা বছরে ৩ শতাংশ বেতন বৃদ্ধির সুযোগ পাচ্ছেন। তাদের প্রভিডেন্ট ফান্ড ও সরকারি স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের অবসরকালীন প্রাপ্য ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। ৬০ বছর বয়স হলে তারা এককালীন ওই টাকা পাচ্ছেন।

শিক্ষামন্ত্রী জানান, পার্শ্ব শিক্ষকরা ছুটি সহ অন্যান্য সব সুযোগ সুবিধাই পাচ্ছেন। মহিলা শিক্ষিকাদের জন্য মাতৃত্বকালীন ছুটি বা মেটারনিটি লিভও চালু করা হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...