Friday, June 26, 2026

কলকাতা দায়িত্ব পেয়ে খুশি, প্রথম ম্যাচে নামার আগে বললেন রাহানে

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে নাইট ব্রিগেড। আসন্ন মরশুমে নতুন নেতা কেকেআরের। কলকাতা নেতা করা হয়েছে অজিঙ্কে রাহানেকে। আর নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জিঙ্কস। বললেন গর্বিত তিনি।

এদিন সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআর অধিনায়ক বলেন, “এমন একটা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এই সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ। খুব কঠিন দায়িত্ব। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি চাইব সব কিছু সহজ ভাবে রাখতে। এর আগে মুম্বইয়ের হয়ে চন্দ্রকান্ত পণ্ডিত স্যর এবং আমি একসঙ্গে কাজ করেছিলাম। জানি স্যর কীভাবে দল চালাতে পছন্দ করেন। খুবই শৃঙ্খলাপরায়ণ উনি। জানেন কী ভাবে ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে আনতে হয় । এখানেও সেই একই জিনিস হবে।“ এখানেই না থেমে জিঙ্কস আরও বলেন, “আমি দলের ক্রিকেটারদের সঙ্গে সব সময় কথা বলি। মাঠে নিজের মতো খেলতে দিই। আমি মনে করি, দলের সকলে যদি একে অপরকে বুঝতে পারে এবং নিজের মতো খেলতে পারে, তাহলে সাফল্য আসবেই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবার ট্রফি জেতা। এই দলের অধিনায়ক হয়ে আমি গর্বিত। এই মরশুমে আমরা নিজের সেরাটা দিতে চাই।“

মেগা নিলামে দেড় কোটি টাকা দিয়ে রাহানেকে কিনেছে কলকাতা। দু’বছর আগে কেকেআরে ছিলেন তিনি। এবার আবার ফিরলেন এবং পেয়েছেন অধিনায়কের দায়িত্বও। গতবছর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। সেই দলেরই দায়িত্ব এবার রাহানের উপর।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারত অধিনায়ককে বিশেষ পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...