Tuesday, June 23, 2026

মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল: সংসদ সভাপতি

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষা এখনও শেষ হয়নি। তার মাঝেই ফলাফলের তারিখ ঘোষণা।পরীক্ষা চলাকালীন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ সরাসরি জানিয়ে দিলেন। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাকি বছরের আর চার পাঁচটি পরীক্ষার মতো একেবারেই নয়। কারণ, এই বছরেই চিরকালের মতো এক যুগের ধারা অবলম্বন করে চলে আসা বার্ষিক পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে চলেছে। আগামী বছর থেকে নতুন পদ্ধতি অবলম্বন করে সেমিস্টার সিস্টেমের আওতায় চলে আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আনুমানিক তারিখ হিসেবে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফলাফল। বিগত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিজিকস প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীদের মনে অসন্তোষ তৈরি হলেও এই বছরে ওই পরীক্ষার প্রশ্নপত্র স্বাভাবিক হয়েছে বলেই দাবি ছাত্র- ছাত্রীদের।

তিনি জানান, বহু ছাত্র-ছাত্রী ট্যাবের টাকা পেয়ে যাওয়ার পরে আর পরীক্ষা দিতে আসছে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বিপুল পরিমাণে কমে যাওয়ায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আগামী বছর সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার পাশাপাশি OMR -এর মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে হবে ছাত্র-ছাত্রীদের। এর ফলে শিক্ষকদের খাতা দেখার চাপও বেশ কিছুটা কমবে বলে জানিয়েছেন সংসদের সভাপতি।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...