Monday, April 6, 2026

পিএসসির পদক্ষেপ সঠিক, বিচারক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলল হাইকোর্ট

Date:

Share post:

রাজ্যজুড়ে নিম্ন আদালতে বিচারক নিয়োগ করতে আর কোন বাধা রইল না। নিয়োগ প্রক্রিয়ার স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। দায়িত্বে ছিল পাবলিক সার্ভিস কমিশন(Public Service Commission)। কিন্তু সংরক্ষণ নিয়ম না মেনে নিয়োগ করা হচ্ছে এই অভিযোগ তুলে এক ওবিসি পরীক্ষার্থী মামলা করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় (Arindam Mukherjee)। মঙ্গলবার শুনানি চলাকালীন সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হল।

নিম্ন আদালতগুলিতে পর্যাপ্ত সংখ্যায় বিচারক না থাকায় অনেক মামলার শুনানি আটকে যাচ্ছিল। সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। চলতি বছর জানুয়ারি মাসে রাজ্যের নিম্ন আদালতের পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এবার বিচারক নিয়োগের উপর স্থগিতাদেশ উঠে যাওয়ায় সেই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ‘‘পিএসসির নিয়োগ পদ্ধতি সঠিক থাকায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে। নিয়োগেও কোনও বাধা থাকছে না।’’ পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী জানিয়েছেন ২০২২ সাল থেকেই প্রক্রিয়া আটকে ছিল। দ্রুত নিয়োগ শুরু হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...