Saturday, April 4, 2026

মায়ামি থেকে মুখ্যমন্ত্রীকে সই করা জার্সি উপহার মেসির

Date:

Share post:

সদ্য আইএসএল শিল্ড জিতেছে মোহনবাগান। শনিবার যুবভারতীতে এফসি গোয়াকে ২-০ হারিয়ে ৫৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে তারা। ম্যাচ শেষে গোটা স্টেডিয়ামে ছিল উৎসবের আবহ। শিল্ড হাতে পেয়ে উচ্ছ্বাসে মাতেন মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বসু থেকে শুরু করে কামিন্স-দিমিরা। তবে এই আনন্দ উৎসব আরও বাড়িয়ে দিয়েছিল এক বিশেষ উপহার। মায়ামি থেকে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি শুভেচ্ছা জানিয়েছেন মোহনবাগান দলকে। শুধু তাই নয়, দলের ফুটবলারের জন্য সই করে দিয়েছেন জার্সিতে। সেই জার্সি শনিবার মোহনবাগান প্লেয়ারদের হাতে তুলে দেন শতদ্রু দত্ত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও সই করা জার্সি উপহার পাঠিয়েছিলেন লিওনেস মেসি। বুধবার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়কের সেই উপহার তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। এদিন একবালপুরে দাওয়াত-এ-ইফতারে মেসির শুভেচ্ছা বার্তা-সহ সই করা সেই জার্সি তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে। আর্জেন্টিনা জাতীয় দলের এই জার্সিতে স্প্যানিশ ভাষায় লেখা রয়েছে মেসির শুভেচ্ছা বার্তা। সঙ্গে সইও।

প্রসঙ্গত, কলকাতার সঙ্গে মেসির সম্পর্ক বহুদিনের। ২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে এসেছিলেন তিনি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। মাত্র একটা ম্যাচের জন্য কলকাতায় পা রাখলেও, এই শহর থেকে তিনি যে ভালবাসা পেয়েছিলেন, সেটা আজও ভুলতে পারেননি মেসি। তাই অনেকগুলো বছর কেটে গেলেও, কলকাতার প্রতি টানটা একই রয়ে গিয়েছে মেসির। ২০২২ বিশ্বকাপ জেতার পর ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে মেসি এখন মার্কিন মুলুকের বাসিন্দা। আমেরিকার ফুটবল লিগে ইন্টার মায়ামির হয়ে খেলেন তিনি। সুদূর মায়ামি থেকেই বাংলার মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা বার্তা-সহ সই করা নিজেদের দেশের জার্সি উপহার হিসেবে পাঠিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন কলকাতার প্রতি তার ভালবাসা এখনও অটুট।

বাংলার জন্য এটা একটা স্মরণীয় বিষয় বলেই মনে করছেন ফুটবল প্রেমীরা। এ ছাড়াও বাংলার আইকনিক ব্যক্তিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও মেসির সই করা জার্সি এনেছেন শতদ্রু। এখন শুধু সেগুলো হাতে তুলে দেওয়ার অপেক্ষা।জানা গিয়েছে এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে কলকাতায় আসতে পারেন মেসি। সেটার ব্যবস্থা করছেন শতদ্রু দত্ত। আগে যখন কলকাতায় এসেছিলেন, সেই কথাও জানিয়েছেন মেসি। সব ঠিক থাকলে আর কিছু মাসের অপেক্ষা। তারপরেই মিলবে মেসির দর্শন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...