Wednesday, April 8, 2026

জন্মদিন পালনে লন্ডন থেকে ফিরেই খুন, দেহ ১৫ টুকরো করল স্ত্রীর সঙ্গে প্রেমিক!

Date:

Share post:

তিনি বোধ হয় স্বপ্নেও ভাবেননি, এমনটা হতে পারে। ভাবলে হয়তো সতর্ক থাকতেন।স্ত্রীর জন্মদিন পালন করবেন বলে লন্ডন থেকে বাড়ি ফিরে এসেছিলেন পেশায় মার্চেন্ট নেভি অফিসার৷আর প্রাণ দিয়ে তার মূল্য চোকালেন তিনি।কারণ, নিজের স্বামীকেই প্রেমিকের সঙ্গে মিলে খুন করলেন স্ত্রী। শুধু তাই নয়, দেহ লোপাট করতে ১৫ টুকরো করল স্ত্রী৷যা জানার পর হতবাক সবাই।উত্তর প্রদেশের মিরাটের এই ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে৷

জানা গিয়েছে, স্বামীকে খুনের পর তার দেহের একাংশ ১৫ টুকরো করা হয়। দেহের বাকি অংশ একটি সিমেন্ট ভর্তি ড্রামে ভরে রাখে স্ত্রী এবং তার প্রেমিক৷ পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম সৌরভ রাজপুত (২৯)৷ তার স্ত্রী মুসকান (২৭) এবং ওই তরুণীর প্রেমিক সাহিলকে (২৫) ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷

প্রসঙ্গত, গত ৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন সৌরভ রাজপুত৷ পরিবারের অভিযোগ পেয়ে পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভের খোঁজ শুরু করে পুলিশ৷ তাদের সন্দেহ গিয়ে পড়ে তার স্ত্রী মুসকান এবং তার প্রেমিকের ওপর। দুজনকেউ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ জেরায় এমন কুকীর্তির কথা স্বীকার করে দুজনেই।গত ৪ মার্চই দু জন মিলে কুপিয়ে সৌরভকে খুন করে৷মৃতের দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীকে খুন করার পর প্রেমিকের সঙ্গে একটি পাহাড়ি এলাকায় ঘুরতে চলে যায় ওই যুবকের স্ত্রী৷ এমনকী, সৌরভের ফোন থেকে তার পরিবারের সদস্যদের মেসেজ পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে ওই তরুণী৷

অথচ মিরাটের ইন্দিরা নগর এলাকার বাসিন্দা সৌরভ প্রেম করেই ২০১৬ সালে মুসকানকে বিয়ে করেছিলেন৷ যদিও সৌরভের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। তাই তিন বছরের কন্যাসন্তান এবং স্ত্রীকে নিয়ে ইন্দিরা নগরেরই একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন সৌরভ৷ শেষ পর্যন্ত এমন পরিণতি হবে কেউই ভাবতে পারেন নি।

 

Related articles

আপনারা কি বড় নেতা হয়ে গেছেন? আরামবাগের সভায় কাদের বললেন তৃণমূল সুপ্রিমো

"আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!"-...

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ফের চরম ঔদ্ধত্য ও অভব্যতার পরিচয় দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। বাংলায় সুষ্ঠু নির্বাচনের...