Sunday, June 14, 2026

জামিনের আবেদন খারিজ, আপাতত জেলেই অয়ন শীল

Date:

Share post:

পুর নিয়োগ মামলায় অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। ফলে জেলমুক্তির কোনও সম্ভাবনা আপাতত নেই। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই আর্জি খারিজ হয়। এর আগে ইডি মামলায় জামিন পেলেও CBI মামলায় আর্জি খারিজ অয়নের।

পুরসভার নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার হওয়ায় ২০২৩ সালে হাই কোর্টের নির্দেশ গ্রেফতার করা হয় প্রোমোটার অয়ন শীলকে (Ayan Shil)। পরবর্তীতে প্রাথমিক নিয়োগ মামলাতেও তাঁর নাম জড়ায়। ED ও CBI, উভয়ের তদন্তকারী সংস্থাই অয়নকে গ্রেফতার করে। ইতিমধ্যেই দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে পুর নিয়োগ মামলায় জামিন না মেলায় জেলেই থাকতে হচ্ছে তাঁকে। জামিন পেতে হাই কোর্টের দ্বারস্থ হন অয়ন।

এদিন মামলার শুনানিতে সিবিআই জানায়, “তদন্ত এখনও শেষ হয়নি।” পুরসভায় যাঁরা পাশ করতে পারেননি তাঁদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়নের (Ayan Shil) ভূমিকা রয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। হয়, ১৭ টি পুরসভা নিয়ে তদন্ত চলছে। অরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে আদালতে জানায় সিবিআই। পাল্টা অয়নের আইনজীবী জানান, শুধুমাত্র সাউথ দমদম পুরসভা নিয়ে তদন্ত হয়েছে। বাকি ১৬টি পুরসভা শেষ না হওয়া পর্যন্ত আটকে থাকতে হবে? সওয়াল করেন তিনি। দুপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি শোনার পরে অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
আরও খবর: দাসপুরে মত্ত অবস্থায় গ্রামবাসীদের মারপিট, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...