Wednesday, June 24, 2026

দিল্লির রাস্তায় ‘গলি ক্রিকেটে’ মাতলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, সঙ্গী কপিলদেব

Date:

Share post:

কয়েকদিন আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত শর্মার ভারত চ্যাম্পিয়ন হয়েছে।তার মধ্যেই পাঁচদিনের ভারত সফরে এসেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। দিল্লির রাস্তায় রীতিমতো ‘গলি ক্রিকেটে’ মেতে উঠলেন তিনি। আর তাকে সঙ্গ দিলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। অবশ্য আরও দুজন কিউয়ি ক্রিকেটার ছিলেন তাদের সঙ্গে। একরাশ কচিকাঁচার সঙ্গে ক্রিকেটের আনন্দে মাতলেন রস টেলর ও আজাজ প্যাটেল। সেখানে ব্যাটিং প্রতিভা দেখাতে ছাড়লেন না নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও। বেশ কিছু ভালো শট মারলেন, আজাজ প্যাটেলকে তালুবন্দিও করলেন। কপিল দেবও তার সঙ্গে ফিল্ডিং করেন। প্রধানমন্ত্রীর ফিল্ডিংয়ের প্রশংসা করেন আজাজ।

ইনস্টাগ্রামে খেলার ভিডিও শেয়ার করে লুক্সন বলেন, অবিশ্বাস্য অনুভূতি। আমি দিল্লির রাস্তায় কপিল দেব ও কয়েকজন কচিকাঁচার সঙ্গে ক্রিকেট খেলছি। সঙ্গে ক্যাপশনে বলেন, ক্রিকেটের প্রতি ভালোবাসা ছাড়া আর কোনও কিছুই ভারত ও নিউজিল্যান্ডকে এতটা একত্রিত করতে পারবে না। একবার খেলার সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী কিন্তু তাড়িয়ে তাড়িয়ে বিষয়টি উপভোগ করেছেন। নিজের অলরাউন্ড দক্ষতাও প্রদর্শন করেছেন যখন তিনি ব্যাটিং এবং বোলিং করেছিলেন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...