Tuesday, February 24, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী টিম ইন্ডিয়ার জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআই-এর

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের কারণে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন এমনটাই জানান হল বিসিসিআই-এর পক্ষ থেকে। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানান হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা পুরস্কারমূল্য দেওয়া হবে। এই টাকা ভাগ করে দেওয়া হবে ক্রিকেটার, কোচিং স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানান হয়, “সবাই মিলে পরিশ্রম করে যে অসাধ্যসাধন করেছে তার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হচ্ছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারত গোটা প্রতিযোগিতায় শাসন করেছে। বাংলাদেশের বিরুদ্ধে ছ’উইকেটে জয় দিয়ে শুরু। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ছ’উইকেটে জয়। এই ছন্দ ধরে রেখেই তারা নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে এবং অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে চার উইকেটে হারিয়েছে। অসাধারণ পারফরম্যান্স।“

বোর্ড সভাপতি রজার বিনি বলেন, “ পর পর দুটো আইসিসি ট্রফি জেতা আলাদা কৃতিত্ব। বিশ্বমঞ্চে ভারতীয় ক্রিকেটারদের দায়বদ্ধতা এবং পরিশ্রমের কথা মাথায় রেখে এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে। ২০২৫-এ এটা আমাদের দ্বিতীয় আইসিসি পুরস্কার।”

গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের জন্য কোটি কোটি টাকার পুরস্কার ঘোষণা করে ছিল বোর্ড।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...