Sunday, June 28, 2026

ধর্মীয় মেরুকরণের রাজনীতি বাংলায় চলবে না, জবাব দেবে মানুষ : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন (Budget session of Assembly)। তার আগে বুধবার (১৯ মার্চ) নাম না করে বিজেপি ও ‘গদ্দার’কে ধুইয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট বুঝিয়ে দিলেন যতই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অপচেষ্টা হোক না কেন, বাংলা এর জবাব দিতে প্রস্তুত। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের (TMC ) আপোষহীন লড়াইয়ের বার্তাও দিলেন মমতা।

‘যাঁরা বলে বেড়াচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই তারা কি একবারও খোঁজ নিতে যান যখন বিহার থেকে ত্রিপুরা থেকে বা নর্থ ইস্ট থেকে বাংলায় এসে চিকিৎসা করায়। বাংলা সবাইকে আপন করে নেয়, তবে কেন অন্য জায়গায় বাঙালিদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। মানুষ তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য। মনে রাখবেন, কোনও পলিটিক্যাল পার্টির ম্যান্ডেট আমরা চাই না। মানুষের ভালবাসাই আমাদের কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়।’ বুধবার এভাবেই বিধানসভায় বিজেপি ও শুভেন্দু অধিকারীর নাম না করে জবাব দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এপ্রসঙ্গে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তির বাণী উদ্ধৃত করে মমতা মনে করিয়ে দেন, বাংলা চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতিতেই বিশ্বাস করে এসেছে। আসলে বাংলায় বিভাজনের রাজনীতির ঠাঁই নাই। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধে আরও জোরদার লড়াইয়ে নামবে তৃণমূল কংগ্রেস (TMC)।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...