Monday, April 6, 2026

ফুটন্ত কফিতে পুড়েছে যৌনাঙ্গ-ঊরু-পা: স্টারবাকসকে ৪৩৪ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

Date:

Share post:

স্টারবাকসের কর্মী মাইকেল গার্সিয়াকে নজিরবিহীনভাবে পাঁচ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৩৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন ক্যালিফোর্নিয়ার একটি আদালতের বিচারক। কিন্তু কেন এত টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতের? ঘটনার সূত্রপাত ২০২০ সালে।পাত্রের ঢাকনা আলগা থাকায় গায়ে ফুটন্ত গরম কফি পড়ে গিয়েছিল ওই কর্মীর।মারাত্মক ভাবে পুড়ে গিয়েছিলেন ওই সরবরাহকারী কর্মী।ক্ষতিপূরণ চেয়ে স্টারবাকসের বিরুদ্ধে মামলা করেছিলেন মাইকেল গার্সিয়া নামের ওই কর্মী।

জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলেসে স্টারবাকসের একটি দোকান থেকে গাড়ি নিয়ে তিনটি বড় কফির অর্ডার দিয়েছিলেন মাইকেল। দোকানের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, কাউন্টার থেকে ট্রে-তে করে কফি নিচ্ছেন তিনি। হঠাৎ করেই সেগুলির ঢাকনা খুলে তার গায়ে পড়ে যায়। ভয়ঙ্কর ভাবে পুড়ে যায় মাইকেলের যৌনাঙ্গ, ঊরু ও পা। স্থায়ী ভাবে বিকৃত হয়ে যায় তার যৌনাঙ্গ। পাঁচ বছর ধরে বিভিন্ন হাসপাতালের দীর্ঘমেয়াদি চিকিৎসা করান তিনি। মাইকেলের আইনজীবীদের দাবি, এই দুর্ঘটনায় তাদের মক্কেলের মানসিক এবং শারীরিক ক্ষতি হয়েছে। মাইকেলকে পাঁচ বছর ধরে যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

ইনস্টাগ্রামে গার্সিয়ার আইনজীবীরা বলেছেন, স্টারবাকস কর্পোরেশন পাঁচ বছর ধরে এই দুর্ঘটনার দায় অস্বীকার করেছে। অথচ স্টারবাকসের কাছে রায় বেরোনোর আগে নিষ্পত্তির একাধিক পথ ছিল।জানা গিয়েছে, ওই সংস্থা ৩ কোটি ডলার (প্রায় ২৬১ কোটি টাকা) দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিষয়টির নিষ্পত্তি করতে।  কিন্তু গার্সিয়া ক্ষমা চাওয়া এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন করেছিলেন।আদালতের এই রায় মেনে নিতে রাজি হয়নি স্টারবাকস। এত টাকা ক্ষতিপূরণের নির্দেশে শুরু হয়েছে বিতর্ক।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...