Saturday, April 4, 2026

মোহনবাগানে বেজে গেল নির্বাচনের দামামা, গঠন করা হল নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের বোর্ড

Date:

Share post:

মোহনবাগানে বেজে গেল নির্বাচনের দামামা। গত ১০ মার্চ জানিয়ে দেওয়া হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের বোর্ড গঠন করা হবে। সেইমত এদিন গঠন করা হল অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের বোর্ড। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। যা আগেই জানান হয়েছিল। এদিন নির্বাচনী বোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এদিন সবুজ-মেরুন ক্লাবের পক্ষ থেকে জানান হয়, চেয়ারম্যান অসীম রায়ের সঙ্গে কমিটিতে রয়েছেন কলকাতা হাই কোর্টের তিন আইনজীবী শৌভিক মিত্র, অভিষেক সিংহ এবং বিশ্বব্রত বসু মল্লিক। এছাড়াও বোর্ডে রয়েছেন অনুপ কুমার মণ্ডল। এছাড়াও বোর্ডে রয়েছেন অনুপ কুমার মণ্ডল। এনারা সবাই ক্লাবের সদস্যও। নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পাঁচ সদস্যের এই কমিটি। এবার এই কমিটিই মোহনবাগানের নির্বাচনের দিনক্ষণ স্থির করবে।

গত ১০ মার্চ ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় ঠিক হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত যে পাঁচ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে, তা ২০ মার্চ অর্থ্যাৎ আজ জানান হবে। এবং সেই বোর্ডের হাতে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করা হবে। সেই বৈঠকে নির্বাচনী বোর্ডকে সব দায়িত্ব হস্তান্তর করা হবে। যার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সেই মত এদিন ক্ষমতা হস্তান্তর করা হল। এবার নির্বাচনের সব সিদ্ধান্ত নেবে পাঁচ সদস্যের ওই কমিটি। এই বোর্ডই ঠিক করবে, কবে নির্বাচন হবে এবং কী প্রক্রিয়াতে হবে।

আরও পড়ুন- বলে লালা ব্যবহার নিয়ে আইপিএল-এর আগে বড় সিদ্ধান্ত বোর্ডের : সূত্র

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...