Sunday, June 28, 2026

হামাস ঘনিষ্ঠতার অভিযোগে ভারতীয় গবেষককে আটক ট্রাম্প প্রশাসনের!

Date:

Share post:

প্যালেস্টাইনের সমর্থনে হামাস (Hamas)ঘনিষ্ঠতার কারণে ভারতীয় গবেষক বদর খান সুরিকে (Badar Khan Suri) আমেরিকায় আটক করল ট্রাম্প প্রশাসন (Donald Trump Government)। পাশাপাশি বাতিল করা হলো তাঁর ভিসাও (Visa)। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরের (Department of Homeland Security, USA) খবরটি নিশ্চিত করা হয়েছে। মূলত ইহুদি-বিরোধী বক্তব্য ছড়ানো এবং হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে সোমবার সুরিকে আটক করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

ভারতীয় গবেষক বেশ কয়েক বছর ধরেই আমেরিকাতে আছেন। রিসার্চের কাজ করার পাশাপাশি ওয়াশিংটনের জর্জ ডাউন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি। বিয়ে করেছেন এক মার্কিন মহিলাকে। গত সোমবার রাতে ভার্জিনিয়ায় গবেষকের নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সুরির আইনজীবীর দাবি, জন্মসূত্রে বদরের (Badar Khan Suri) আমেরিকান স্ত্রীর প্যালেস্টাইন-যোগ রয়েছে। সে কারণেই তাঁকে নিশানা করা হচ্ছে। তবে আমেরিকার বুকে এই ঘটনা প্রথম নয়। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)মসনদে বসার পর এর আগেও একই ইস্যুতে একাধিক ভারতীয় ছাত্র ও গবেষক হয় গ্রেফতার হয়েছেন নয়তো দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রশাসন ভারতীয় গবেষকের ক্ষেত্রে যে ধারাটি প্রয়োগ করেছে, যা বহুল ব্যবহৃত নয় এবং আমেরিকার পররাষ্ট্রনীতিতে ‘হুমকি’ হিসেবে বিবেচিত হয়। কিন্তু সুরির কোনও অপরাধের রেকর্ড নেই। তাঁর আইনজীবী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই টার্গেট করা হচ্ছে বদরকে। মাত্র এক সপ্তাহ আগে আরেক ভারতীয় ছাত্র, রঞ্জনী শ্রীনিবাসনের বিরুদ্ধে ইহুদি বিরোধিতার অভিযোগ উঠেছিল। এরপর তিনি দেশে ফিরে আসেন। সুরির ক্ষেত্রেও কি সেরকম কিছু ঘটতে চলেছে? সূত্রের খবর গবেষকের ভিসা প্রত্যাহারে সায় রয়েছে সে দেশের বিদেস সচিব মার্কো রুবিও-র (Marco Rubio)। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...