Saturday, April 4, 2026

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দাপুটে জয় ব্রাজিলের, কলম্বিয়াকে হারাল ২-১

Date:

Share post:

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দাপুটে জয় পেল ব্রাজিল। বৃহস্পতিবার রাতে সেলেকাওরা ২-১ গোলে হারাল কলম্বিয়াকে। ব্রাজিলের হয়ে দুটি গোল রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়রের। এই ম্যাচে চোটের জন্য ছিলেন না নেইমার জুনিয়র। তবে তার প্রভাব ম্যাচে বুঝতেই দেয়নি সেলেকাওরা।

ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে রাফিনহা। ম্যাচে ভিনিসিয়াসকে বক্সের মধ্যে ফাউল করেন কলম্বিয়ার দানিয়াল মুনোজ। রেফারির চোখ এড়ায়নি। পেনাল্টি পায় ব্রাজিল সেই সুযোগ একেবারেই নষ্ট করেননি রাফিনহা। গোল করে সেলেকাওদের ১-০ এগিয়ে দেন তিনি। তবে এরপর ম্যাচে আক্রমণ চালায় কলম্বিয়া। যার ফলে ম্যাচের ৪১ মিনিটে সমতা ফেরান রড্রিগেজরা। কলম্বিয়ার হয়ে ১-১ করেন লুইস দিয়াজ। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি-আক্রমণের লড়াই। ম্যাচের ৬১ মিনিটে গোলের কলম্বিয়ার নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। এরপর পালটা আক্রমণ চালায় সেলেকাওরা। যার ফলে ম্যাচের অতিরিক্ত সময়ে ২-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সেলেকাওরা। শীর্ষে আর্জেন্তিনা। নীল-সাদার দল ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। ব্রাজিল ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন- চ্যাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ধনশ্রীর, উঠে এসেছে দাম্পত্য কলহের যন্ত্রণার কথা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...