Saturday, April 4, 2026

চ্যাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ধনশ্রীর, উঠে এসেছে দাম্পত্য কলহের যন্ত্রণার কথা

Date:

Share post:

গতকালই বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী ভার্মার। বৃহস্পতিবার মুম্বইয়ের একটি পরিবার আদালত এই বিচ্ছেদে সিলমোহর দেয় । তারকা দম্পতির ডিভোর্সে সিলমোহর দেয় মুম্বইয়ের পারিবারিক আদালত। আদালতে আসেন চ্যাহাল-ধনশ্রী । তবে এই নিয়ে কেউ মুখ খোলেননি তখন । তবে বিবাহবিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ধনশ্রী । কি লিখলেন তিনি ।

আদালত চত্বরে কেউ কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন ধনশ্রী । না তবে বিবাহবিচ্ছেদ নিয়ে কোন পোস্ট করেননি ধনশ্রী । দিয়েছেন নিজের গানের ভিডিও । যে গানের কথায় উঠে এসেছে দাম্পত্য কলহের যন্ত্রণার কথা। আর এরপরই নেটিজেনদের প্রশ্ন ধনশ্রী কি নিজের ব্যক্তিগত জীবনের কোথা তুলে ধরলেন?

‘ দেখা জি দেখা ম্যায়নে’ ওই গানের ভিডিওতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ধনশ্রী। সেখানে অভিনয় করেছেন ইশাক সিংও। বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে সেই ভিডিওটি । সেই গানের ভিডিওতে দেখা যাচ্ছে ধনশ্রী অভিনীত চরিত্রটির স্বামীর অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, যা দেখে ফেলেছেন ধনশ্রী। বিভিন্ন সময় তাঁর উপর হাত তোলা হয়েছে। এমনকি ধনশ্রীকে চড় মেরেছেন তাঁর স্বামী। শেষ পর্যন্ত মঙ্গলসূত্র খুলে ব্যাগ গুছিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন ধনশ্রী। গতকাল বিবাহবিচ্ছেদের পরেই এমন একটি গানের ভিডিও প্রকাশ্যে আসায় আবার ফের একবার চর্চায় চ্যাহাল এবং ধনশ্রীর সম্পর্ক।

গত ৫ ফেব্রুয়ারি একসঙ্গে বান্দ্রার এক পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন চ্যাহাল এবং ধনশ্রী। ২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় দম্পতির। কিন্তু বিয়ের ১৮ মাস পর থেকেই আলাদা থাকা শুরু করেন তাঁরা। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফোলও করেন তারা।

আরও পড়ুন- আগামিকাল থেকে শুরু হচ্ছে আইপিএল, তার আগে বেশ কিছু নতুন নিয়ম আনল বিসিসিআই , দেখে নেওয়া যাক

 

 

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...