Friday, April 3, 2026

নিবেদিতা সেতু থেকে ৪০ ফুট নীচে ছিটকে পড়ল যাত্রী বোঝাই চারচাকা!

Date:

Share post:

হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির (Ankurhati, Howrah) হাটে জিনিস বিক্রি করতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা বালির নিবেদিতা সেতুতে (Accident in Nivedita Bridge)। টায়ার ফেটে উল্টে গেল চারচাকা সেতু থেকে ৪০ ফুট নীচের রাস্তায় পড়লেন ৬ যাত্রী। ঘটনাস্থলেই মৃত ৪, বাকি ২জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ভোররাতে বালির লাল বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটেছে। ছোট চারচাকা গাড়িতে কাপড় নিয়ে ছয় জন ব্যবসায়ী অঙ্কুরহাটির হাটের দিকে যাচ্ছিলেন। গাড়ির টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে গাড়িটি উল্টে গেলে ভেতরে থাকা ৬ জন সেতুর রেলিং পেরিয়ে প্রায় চল্লিশ ফুট নীচের রাস্তায় ছিটকে পড়েন। জুতো সেখানে ছুটে যান স্থানীয়রা। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে মৃতদের পরিচয় জানার পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টাও চলছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...