Friday, June 26, 2026

জানতামই না! সুনীতাদের ‘ওভারটাইম’ নিয়ে উদার ট্রাম্প

Date:

Share post:

দ্বিতীয়বার ক্ষমতায় এসে দেশের জনসাধারণের সামগ্রিক উন্নয়ন থেকে আমেরিকার সম্মান বৃদ্ধিতেই নজর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। সেই উদ্দেশে কোনও সমঝোতার পথেই যে তিনি হাঁটবেন না, স্পষ্ট করে দিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়াম (Sunita Williams) ও বুচ উইলমোরের (Butch Wilmore) সম্মানের প্রশ্নে। প্রয়োজনে নিজের পকেট থেকেই তাঁদের ওভারটাইমের মূল্য দিতে পারেন, জানালেন ট্রাম্পের।

আটদিনের বদলে নয়মাস মহাকাশে (space) কাটানোর পরে সরকারি নিয়মে কত উপরি পাবেন মহাকাশচারি সুনীতা উইলিয়াম ও বুচ উইলমোর, প্রশ্ন উঠতেই চমকে গেলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সাধারণত ফেডেরাল বেতনভোগীদের মতো বেতন পান মহাকাশচারীরা। কোনও ওভার টাইম (over time) তাঁদের জন্য বরাদ্দ থাকে না। সেক্ষেত্রে আট দিনের বদলে নয় মাস মহাকাশে অনির্দিষ্ট ভবিষ্যতের মধ্যে দিয়ে কাটানোর পরেও তাঁদের জন্য নাসা-র (NASA) পক্ষ থেকে কোনও ওভার টাইম বরাদ্দ হয়নি।

সাধারণ বেতন ৯৪,৯৯৮ ডলার থেকে ১,২৩,১৫২ ডলার তাঁরা পাবেন। সেই সঙ্গে ২৮৬ দিন মহাকাশে কাটানোর জন্য ১,৪৩০ ডলার অতিরিক্ত পাবেন। কিন্তু জীবনের অমূল্য ছুটির দিন, সাপ্তাহিক ছুটি নয় মাসে পাননি সুনীতা (Sunita Williams) ও বুচ (Butch Wilmore)। সেই ছুটির জন্য ওভার টাইম (over time) বেতনের প্রশ্ন করতেই অবাক ট্রাম্প। নাসা-র বেতন কাঠামো নিয়ে অবগতই ছিলেন না তিনি। কিন্তু দেশের জন্য দুই মহাকাশচারীর অবদানের জন্য ওভারটাইমের প্রশ্নে তিনি জানান, এতদিন কেউ তাঁকে এই বিষয়ে জানায়নি। প্রয়োজনে তিনি নিজের বেতনের থেকে সেই টাকা দিয়ে দেবেন।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...