Tuesday, June 9, 2026

সোনারপুরে স্ত্রীকে বেদম মার মত্ত যুবকের, বাঁচাতে গিয়ে আক্রান্ত নির্যাতিতার ভাইও

Date:

Share post:

ভয়ঙ্কর কাণ্ড সোনারপুরে(sonarpur)। মদ্যপ জামাইবাবুর মারের হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে কানে সটান কামড় খেয়ে রক্তাক্ত হল শ্যালক। অভিযোগ, ওই মদ্যপ যুবক   স্ত্রীকে বেধড়ক মারধর করত। আক্রান্তের ভাই প্রতিবাদ করতেই এমন কাণ্ড ঘটান জামাইবাবু। শ্যালকের(brother in law) কানে কামড় বসালেন। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই ঘটনায় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, সোনারপুরের আনন্দপল্লির মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন এবং তার স্ত্রী সুস্মিতার পাশের ঘরে থাকতেন সুস্মিতার ভাই রাজা। অভিযোগ, নিয়মিত মদ্যপান করতেন সৌরভ। মদ্যপ অবস্থায় নিত্য স্ত্রীর উপর অত্যাচার করতেন তিনি।একাধিকবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। শুক্রবার রাতে চরম অশান্তির সময়, স্ত্রীকে সৌরভ বেধড়ক মারধর করে বলে অভিযোগ। দিদির কান্নার আওয়াজ পেয়ে বাঁচাতে এগিয়ে আসেন রাজা। কিন্তু সৌরভের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাজা।এরই মধ্যে হঠাৎ রাগে শ্যালকের কানে কামড় বসিয়ে দেন সৌরভ। এমনকী, শ্যালককে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। রাতেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও অভিযুক্ত সৌরভের কোনও খোঁজ মেলেনি।

 

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...