Tuesday, April 7, 2026

শনির কলকাতার আকাশে কালো মেঘ, দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টি

Date:

Share post:

অক্ষরে অক্ষরে মিলে গেল পূর্বাভাস। বসন্তে অকাল বৃষ্টি ভিজলো দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এক ধাক্কায় পারদ নামল ২৫ ডিগ্রিতে। শনিবার সকালে কলকাতার আকাশ মেঘলা (Kolkata Weather)। বিক্ষিপ্ত বৃষ্টি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বাঁকুড়ায়। পুরুলিয়াতে নামলো পারদ। জোড়া ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস পর্যটকদের মন কেড়েছে। দিনভর ৪০ থেকে ৫০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, জানালো হাওয়া অফিস (Weather Department)। চৈত্রে প্রাক-কালবৈশাখী আমেজ ভরপুর উপভোগ বঙ্গবাসীর।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে, কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায় শনিবার সারাদিন বৃষ্টি চলবে। মহানগরীতে দুর্যোগের আশঙ্কায় শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ, বেলা বাড়লেও পরিষ্কার রোদের দেখা মেলেনি। দক্ষিণবঙ্গের ৫ জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝেপে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে। উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও মালদহে কমলা সতর্কতা জারি হয়েছে। রবিবার থেকে এইসব জেলায় হলুদ সর্তকতা থাকবে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...