Wednesday, June 24, 2026

রেললাইন সংস্কারের কাজ, ফের ব্যাহত শিয়ালদহ রুটের ট্রেন পরিষেবা 

Date:

Share post:

উইকেন্ড মানেই হাওড়া-শিয়ালদহ শাখার ট্রেন বিভ্রাট (Rail service interruption) যেন চেনা রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই সপ্তাহেও তার কোনও ব্যতিক্রম হলো না। দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway)সূত্রে জানা গেছে লাইনে সংস্কারের কাজের জেরে এবার শনি ও রবিবার শিয়ালদহ শাখায় (Sealdah Division) বনগাঁ রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ১০মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ১০টির বেশি ট্রেন বাতিল থাকবে বলে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ। একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

ওভারহেডের তারের কাজের জন্য প্রায় সাত ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবার খবর পাওয়া মাত্রই ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের কথায় প্রত্যেক মাসে রেলের কাজের দোহাই দিয়ে একাধিক ট্রেন বাতিল করা হয়। অথচ কাজের কাজ কিছুই হয় না কারণ কর্মব্যস্ত সপ্তাহ শুরু হলেই বোঝা যায় কখনও সিগন্যালে ট্রেন আটকে যাচ্ছে, কখনোও আবার সময় মত প্ল্যাটফর্মে গাড়ি ঢুকছে না। নিত্যদিন ট্রেন লেট রেলের অভ্যাস আর যাত্রীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শনি- রবিতে বাতিল কোন কোন ট্রেন? 

শনিবার (২২ মার্চ)

• শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন)- ৩৩৮৬১, ৩৩৮৬৩, ৩৩৮৫৪, ৩৩৮৫৬

• বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) -৩৩৭৩৯, ৩৩৭৩৮

রবিবার (২৩ মার্চ)

• বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) – ৩৩৭১১, ৩৩৭৪১, ৩৩৭১২, ৩৩৭১৪

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...