Sunday, April 5, 2026

অধিগ্রহণ নয়, সম্মতির ভিত্তিতেই জমি নেবে রাজ্য! বার্তা দেউচা-পাঁচামির বৈঠকে

Date:

Share post:

দেউচা-পাঁচামিতে জমি অধিগ্রহণের কোনও বিষয়ই নেই। রাজ্য সরকার সম্মতির ভিত্তিতে জমি কিনে নেওয়ার পরিকল্পনা করেছে। সে জন্য ঘোষণা করেছে ‘ল্যান্ড পার্চেস’ প্যাকেজ। শনিবার বেলেঘাটায় বিদ্যুৎভবনের বৈঠক থেকে স্পষ্ট করেই জানিয়ে দিলেন প্রশাসনিক কর্তারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেউচা-পাঁচামির কাজ। তবে এই নিয়ে বেশ কিছু ভুল ধারণা ছড়ানো হচ্ছিল। যার ফলে বিভ্রান্ত হচ্ছিলেন স্থানীয়রা। এদিন দীর্ঘ বৈঠক করে এলাকার মানুষের সেই সমস্ত ভ্রান্ত ধারণার নিষ্পত্তি করেন প্রশাসনিক কর্তারা। শনিবার দেউচা পাঁচামি নিয়ে বৈঠক উপস্থিত ছিলেন আইএএস পি বি সেলিম, বীরভূমের এসপি, ডিএম। এছাড়াও ছিলেন দেউচা-পাঁচামির জমিদাতারা। এদিন আইএএস দ্ব্যর্থহীন ভাষায় পি বি সেলিম বলেন, দেউচায় জমি অধিগ্রহণের কোনও বিষয় নেই। রাজ্য সরকার একটা ‘ল্যান্ড পার্চেস’ প্যাকেজ ঘোষণা করেছে। যারা লিখিতভাবে সম্মতি দেবে তাদের কাছ থেকে জমি নেওয়া হবে। ওপেন কাস্ট কোল মাইনিংয়ের কোনও পরিকল্পনা নেই। আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং হবে। যেহেতু আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং হবে, উচ্ছেদের কোনও প্রশ্ন নেই। এছাড়াও ওখানে গাছ কাটার কথা উঠেছিল। কিন্তু সেই ভুল ধারণা মিটিয়ে দিয়েও তিনি জানান, কোনও গাছ ওই এলাকায় কাটা হবে না। পরবর্তীকালে জমিদাতাদের নিয়ে আবারও বৈঠক হবে বলে জানান তিনি। প্রয়োজনে তাঁদের থেকে পরামর্শও নেওয়া হবে বলে জানিয়েছেন সেলিম।
এদিকে এদিন মূল কমিটির আওতাধীন আরও একটি নজরদারি কমিটি তৈরি করা হয়েছে। প্রত্যেক মাসে দু’বার করে এই কমিটি বৈঠক করবে দেউচা-পাঁচামির কয়লা শিল্পের অগ্রগতি নিয়ে। ওই এলাকায় কয়লা শিল্প খনন করতে গিয়ে যাতে এলাকার মানুষেরই কর্মসংস্থান হয়, সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন – দুর্গা প্রতিমাকে টিপ পরিয়ে লন্ডন যাত্রা শুরু মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...