Friday, June 26, 2026

বার-রেস্তোরাঁয় মহিলা নিয়োগ: বিজেপির প্রতিবাদে দিলীপ-বাণী মনে করালেন কুণাল

Date:

Share post:

রাজ্যের মহিলাদের শিক্ষা থেকে কর্মসংস্থান, এমনকি সামাজিক মানোন্নয়নে পথ দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুষ-নারীর ভেদাভেদ মুছে বার কাম রেস্তোরাঁগুলিতেও (bar cum restaurant) সমান কাজের অধিকার দিয়েছে রাজ্যের সরকার। সম্প্রতি সেই বিল পাশ হয়েছে বিধানসভায়। যেভাবে শতভি বসু দেশের প্রথম মহিলা বার টেন্ডার (female bar tender) হিসাবে ইতিহাসে উজ্জ্বল নাম রেথেছেন, সেভাবে এই ব্যবসাতেও মহিলারা আরও উন্নতি করবে, আশা রাজ্য প্রশাসনের। আর তাতেই আপত্তি রাজ্য বিজেপির। এটিকে ইস্যু করে মহিলাদের সম্মান নিয়ে প্রতিবাদে নামতেই রাজ্যের শাসকদল তৃণমূল বিজেপিকে স্মরণ করিয়ে দিল দিলীপ ঘোষের মহিলাদের অসম্মানের প্রসঙ্গ।

গুটি কয়েক লোক নিয়ে শহরের রাজপথে নেমে বাজার গরম করার চেষ্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। মহিলাদের বার-রেস্তোরাঁয় কাজের প্রতিবাদ মহিলা সমর্থকই জোগাড় করতে পারল না বিজেপি মহিলা মোর্চা (BJP mahila morcha)। শনিবার কলেজ স্কোয়ার থেকে বৌ-বাজার পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশরে তরফে ১৪৪ ধারা জারি করা হলে অযথা ধস্তাধস্তির পরিস্থিত তৈরি করেন তাঁরা। বিজেপির দাবি, মহিলারা কাজ করলে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হবে।

সেখানেই বিজেপির নেতাদের মহিলাদের প্রতি মনোভাব নিয়ে তীব্র কটাক্ষ রাজ্যের শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তুলে ধরেন, ওনারা মহিলাদের সম্পর্কে কোনও সম্মানজনক দৃষ্টিভঙ্গি পোষণ করেন না। দিলীপ ঘোষ মহিলাদের সম্পর্কে যে ভাষায় কথা বলেন, তার তো কোনও সমালোচনা করতে দেখলাম না। যখন একজন মহিলার গলা টিপে মারব, চোদ্দ পুরুষ উদ্ধার করব বলছেন, তখন তো মহিলা মোর্চার (Mahila Morcha) গায়ে লাগছে না। মহিলা মোর্চার তো উচিত দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...