Sunday, April 26, 2026

পুলিশকর্মীদের পোস্টিং – বদলির নয়া নিয়ম চালু! আবেদন করতে হবে অনলাইনেই

Date:

Share post:

রাজ্য সরকার পুলিশকর্মীদের পোস্টিং ও বদলির জন্য নতুন নিয়ম চালু করেছে। এবার থেকে পুলিশ কর্মীদের বদলি বা পোস্টিংয়ের জন্য শুধুমাত্র পিপিএমএস মোবাইল অ্যাপ এবং ই-এইচআরএমএস পোর্টাল ব্যবহার করতে হবে। ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাব-ইনস্পেক্টর, সহকারী সাব-ইনস্পেক্টর, কনস্টেবল, মহিলা কনস্টেবল ও পুলিশ ড্রাইভাররা নিজেদের বদলি বা পোস্টিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

নতুন নিয়মের আওতায় এখন থেকে আর কোনও লিখিত আবেদন গ্রহণ করা হবে না। সাধারণ বদলির জন্য নির্ধারিত সময়ের মধ্যে পোর্টাল খোলা থাকবে। তবে শারীরিক অসুস্থতার কারণে বদলির আবেদন সারা বছরই করা যাবে। উল্লেখ্য, পূর্বে জমা দেওয়া লিখিত আবেদনগুলোও বাতিল বলে গণ্য হবে এবং কেবলমাত্র অনলাইনে করা আবেদনই গ্রহণযোগ্য হবে।

পুলিশ কর্মীদের সুবিধার্থে প্রতিটি জেলা ও ইউনিটের সদর দফতরে একটি ‘সহায়তা কেন্দ্র’ গঠন করা হবে। প্রশিক্ষিত পুলিশ কর্মীদের মাধ্যমে আবেদনকারীদের সহায়তা করা হবে। জেলা ও ইউনিটগুলিকে এই নির্দেশিকা দ্রুত কার্যকর করতে এবং সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মীর কাছে বার্তা পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন – অসুবিধা হলে দেখে নেব: বিদেশ সফরের আগে আশ্বাস মুখ্যমন্ত্রীর, তুললেন কলকাতা-লন্ডন উড়ানের প্রসঙ্গও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...