Friday, April 3, 2026

নতুন চ্যালেঞ্জ! ‘রক্তকরবী’ নাটকের নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ চৈতি ঘোষালের

Date:

Share post:

এবার নাটকের নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রখ্যাত অভিনেত্রী চৈতি ঘোষাল। দীর্ঘদিন ধরে ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। গৌতম হালদারের নির্দেশনায় এই চরিত্রে অভিনয় করার পর, নাটকটি তার কাছে হয়ে ওঠে একেবারে বিশেষ। গৌতমের মৃত্যুর পরেও তিনি ‘রক্তকরবী’তে অভিনয় চালিয়ে গেছেন, তবে এবার তিনি নিজেই এই নাটকের নির্দেশক। এদিনের প্রেস ক্লাবে রক্তকরবীর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক আবুল বাশার, প্রচেত গুপ্ত, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ দেবজ্যোতি মিশ্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চৈতি জানান, ‘রক্তকরবী’ নাটকটি এখনও অত্যন্ত প্রাসঙ্গিক এবং তার মতে আগামী একশো বছরেও এই নাটকটি মানুষের মনে জায়গা করে নেবে। নাটকটির সঙ্গীতের ক্ষেত্রেও অনেক কিছু বদলে দিয়েছেন তিনি। সঙ্গীত পরিচালক দেবজ্যোতি জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিধ্বস্ত পৃথিবী এবং মানুষের অনুভূতি যেমন লোভ, ঘৃণা ও দাসত্বের মধ্যে দিয়ে নতুনভাবে সঙ্গীতকে ভাবার চেষ্টা করেছেন।

নাটকের মঞ্চসজ্জা ও গয়না প্রস্তুতির ক্ষেত্রে গৌতম হালদারের পথ অনুসরণ না করে নতুন ভাবনা এবং নতুনত্ব আনার চেষ্টা করেছেন চৈতি। ৫ এপ্রিল থেকে কলকাতার অ্যাকাডেমিতে শুরু হতে চলেছে ‘রক্তকরবী’ নাটকের প্রথম শো।

আরও পড়ুন- ইডেনে ব্যাট হাতে বিরাট দাপট কোহলির, প্রথম ম্যাচে হারের মুখ দেখল কেকেআর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...