Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর লন্ডনযাত্রায় বামেদের হিংসা! মুখোশ খুলে দিল গণমঞ্চ

Date:

Share post:

অক্সফোর্ড বিশ্ববিদ্যােলয়ের আমন্ত্রণ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে নিজের জীবনের সংগ্রামের কথা, বাংলার নারী শক্তির উত্থানের কথা তুলে ধরবেন তিনি। আর তাতেই জ্বলে পুড়ে আরজি কর মেডিক্যাল কলেজের বামঘেঁষা চিকিৎসকদের একাংশ চিঠি দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যাললয়ের অধীনস্থ কেলগ কলেজের প্রেসিডেন্ট প্রফেসর মিচিকে। পাল্টা চিঠিতে বামেদের মুখোশ খুলে দিল দেশবাঁচাও গণমঞ্চ।

গণমঞ্চের পক্ষ থেকে অনন্যাট চক্রবর্তী জানান, মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে চেয়েই বামেরা এসব ষড়যন্ত্র করছে। রাজনৈতিক উদ্দেশ্য, প্রণোদিত চিঠি চিকিৎসকদের একাংশের। মিথ্যে কথায় ভরা। পাল্টা চিঠি দিয়ে গণমঞ্চ জানিয়েছে, দরিদ্র পরিবার থেকে উঠে এসে পুরুষতান্ত্রিক সমাজে নিজের অধ্যাসবসায় আর শ্রমের জোরে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এসেছেন। তাঁর লড়াইয়েই দীর্ঘ ৩৪ বছরের দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী বামফ্রন্ট সরকারকে উৎখাত করেছেন। তাই প্রতিহিংসায় জ্বলা বামেরা কুৎসা করছেন। মুখ্যমন্ত্রীকে হেয় করতে তাঁরা চিঠি লিখেছেন।

দেশ বাঁচাও গণমঞ্চের দাবি, সমাজের প্রান্তিক মানুষের পাশে থাকেন মমতা, সে জন্য সমাজের তৃণমূল স্তরের মানুষ তাঁকে ভালোবাসেন। সমাজের কতিপয় উঁচু তলার মানুষ তাঁকে পছন্দ করেন না। সামান্যজ নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন সেটা তাঁদের পছন্দ নয়।

ইতিমধ্যে মুখ্যরমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে পৌঁছে গিয়েছেন। ব্রিটেনের মোট তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও ভারতীয় হাই কমিশন, বিজিবিএস ও জি-টু-জির বৈঠক রয়েছে তাঁর।

আরও পড়ুন – অজগরের মাথায় অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ফিরল আলিপুরের আস্তানায় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...