Wednesday, May 13, 2026

পাটনায় জঙ্গলরাজ! হাসপাতালে ঢুকে ডিরেক্টরকে গুলিতে ঝাঁঝরা

Date:

Share post:

নীতীশ কুমারের জমানায় বিহারের (Bihar) আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কতখানি তলানিতে, ফের একবার প্রমাণ মিলল গুলি আর বন্দুকবাজদের উপদ্রবে। এবার হাসপাতালে খুন হতে হল হাসপাতালেরই ডিরেক্টরকে (director)। এমনকি আততায়ী সম্পর্কে কোনও ধারণা নেই বলেই জানালো বিহার পুলিশ।

শনিবার দুপুরে পার্টনার (Patna) ধাঙ্কি মোড় এলাকায় এশিয়া হসপিটালে বিকেলে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। হাসপাতালের (private hospital) কর্মী ও নিরাপত্তারক্ষীরা শব্দের উৎস অনুসরণ করে পৌঁছান ডিরেক্টর (director) সৌরভী রাজের ঘরে। সেখানে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁর শরীরে অন্তত পাঁচটি গুলির চিহ্ন ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে হাসপাতালের (private hospital) আইসিইউতে (ICU) নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পাটনা এমসে (AIIMS, Ptana) স্থানান্তরিত করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এরপরই ঘটনার তদন্ত শুরু করেছে অগমকোন থানার পুলিশ।

সম্প্রতি বিহারে (Bihar) দুটি ঘটনায় মৃত্যু হয়েছে দুই পুলিশকর্মীর। এছাড়াও প্রতিদিন গুলি চলার ঘটনারও বিরাম নেই। এবার বন্দুকবাজদের শিকার হাসপাতালের ডিরেক্টর (director)। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে নীতীশ সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থা।

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...