Friday, June 26, 2026

ভাগ্নির বিয়ের নিমন্ত্রণ করে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু যুবকের

Date:

Share post:

বিয়ে বাড়ির উৎসবের আমেজ নিমেষে বদলে গেল শোকের আবহে। ভাগ্নির বিয়ের নিমন্ত্রণ কার্ড দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু বিশ্বজিৎ কর্মকার (২৫) নামের যুবকের। বাইক ট্রাক্টরের সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুরও। মালদহের (Maldah)রতুয়া থানার নাকাট্টি ব্রিজে পথ দুর্ঘটনা ঘটেছে। বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলের রামায়ণপুর গ্রামে। আর যে দুজনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, ভোলা কর্মকার (২৩), এনাফুল রহমান (১৮)। এদের মধ্যে বিশ্বজিৎ ও ভোলা সম্পর্কে শ্যালক-জামাইবাবু। এনাফুল ভোলার বন্ধু বলে জানা গেছে। রতুয়া থানার পুলিশ (Ratua Police) দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন পরেই ভাগ্নির বিয়ে তাই বন্ধুদের নিয়ে বাইকে করে আত্মীয়ের বাড়িতে কার্ড দিতে গেছিলেন বিশ্বজিৎ। ফেরার সময় দুচাকা নিয়ন্ত্রণ হারিয়ে রতুয়ার নাকাটি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা এক ট্রাক্টরে গিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। মুহূর্তেই বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত আহতদের উদ্ধার করলেও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। শোকের ছায়া রামায়ণপুর গ্রামে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...