Thursday, June 18, 2026

বিকালেই জল উত্তর হাওড়ায়: ডাম্পিং গ্রাউন্ডই অবৈজ্ঞানিক, মত বিশেষজ্ঞদের

Date:

Share post:

টানা তিন দিন জল কষ্টের পর অবশেষে রবিবার জল পেতে চলেছেন উত্তর হাওড়ার (Howrah, north) মানুষ নতুন পথে জলের সরবরাহের (water supply) সমস্ত প্রক্রিয়ায় সম্পন্ন জানালো হাওড়া পুরা নিগম কর্তৃপক্ষ। অন্যদিকে বেলগাছিয়ার (Belgachia) এই ভাগাড় তৈরি অবৈজ্ঞানিকভাবে, মত বিশেষজ্ঞদের। অন্তত ৫০ বছর আগে এই ডাম্পিং গ্রাউন্ড (dumping ground) স্থানান্তর করা প্রয়োজন ছিল তাহলে আজকের বিপর্যয় এড়ানোর সম্ভব হত, জানাচ্ছেন তাঁরা।

ইতিমধ্যেই উত্তর হাওড়ায় জল সরবরাহের জন্য নতুনভাবে পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। দুপুর পর্যন্ত সেই লাইন দিয়ে দূষিত জল বের করার কাজও শেষ হয়েছে। বিকাল ৫ টা থেকে পরিষ্কার জল (water supply) পাবেন উত্তর হাওড়ার বাসিন্দারা, জানানো হয় পুরো নিগমের তরফ থেকে।

তবে ধসে যে এলাকায় পাইপ লাইন ভেঙে গিয়েছে, সেই পাইপ লাইন মেরামত করা সম্ভব নয়। ফলে এখন থেকে নতুন লাইনেই জল সরবরাহ হবে। ২৫ ডিসেম্বর পর্যন্ত এই পদ্ধতিতে জল সরবরাহ চলার পর সালকিয়ার নতুন পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে উত্তর হাওড়ার (Howrah, north) বাসিন্দাদের জন্য।

তবে যে ডাম্পিং রাউন্ডের (dumping ground) কারণে এই বিপর্যয়, সেই ডাম্পিং গ্রাউন্ড অন্তত ৫০ বছর আগেই প্রতিস্থাপন প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। রবিবার ঘটনাস্থলে একদল বিশেষজ্ঞ পরিদর্শনে যান। তাঁরা জানান, আবর্জনা জমানোর আগে মাটির বহন ক্ষমতা পরীক্ষা না করায় আবর্জনার চাপে ধস নেমেছে। আরও জানান, এখনও সেখানে মিথেন (methane) গ্যাস জ্বলছে। সেই সঙ্গে প্রচুর পরিমাণ ময়লার চাপে ফের একবার ধস নামতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নিচে গঙ্গার পলি সরে গিয়ে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, সেখানে দূষিত পদার্থের তরল জমেও বিপর্যয়ের সম্ভাবনার কথা জানাচ্ছেন তাঁরা।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...