Friday, April 3, 2026

আজ আইপিএল-এ ফের মহারন, চেন্নাইয়ের সামনে মুম্বই

Date:

Share post:

আজ আইপিএল-এ ফের মহারণ। আইপিএলে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস । দুজনই পাঁচবার ট্রফি ঘরে তুলেছে। এবার কি ‘হেক্সা’ সম্পূর্ণ করে নতুন নজির গড়তে তৈরী দুই দল। আজ চিপকে মহেন্দ্র সিং ধোনিদের সিএসকে-র হোম ম্যাচ। মুম্বইয়ের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। কিন্তু গত মরশুমে শেষ ম্যাচে মন্থর ওভাররেটের কারণে এবার প্রথম ম্যাচে নির্বাসিত। তাই মুম্বইকে নেতৃত্ব দেবেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে মূল আকর্ষণ সেই ধোনি বনাম রোহিত।

দু’জনের কেউ অধিনায়ক নন। আবার বিশ্বকাপ জিতে ভারতীয় টি-২০ দল থেকে অবসর নিয়েছেন রোহিতও। অপর দিকে ধোনির এটাই শেষ আইপিএল মনে হচ্ছে অনেকের কাছে। সেই ইঙ্গিতও দিয়েছেন মাহি। রোহিত তাঁর বিগ হিটিংয়ে আইপিএল মাতানোর চেষ্টা করবেন। আর ম্যাজিশিয়ান মাহি নিশ্চয় তাঁর মিডাস টাচে মন্ত্রমুগ্ধ করবেন ভক্তদের। তবে ক্রিকেটীয় বিশ্লেষণে চিপকে পাল্লা ভারী ধোনির দলেরই। সিএসকে তাদের স্পিন-নির্ভর আক্রমণেই ভরসা রাখতে পারে চিপকের সম্ভাব্য ঘূর্ণি উইকেটে। রবীন্দ্র জাদেজা তো ছিলেনই। এবার তাঁর সঙ্গে জুটি বাঁধবেন ঘরের ছেলে সেই রবি অশ্বিন। সঙ্গে নুর আহমেদ, শ্রেয়স গোপাল, দীপক হুডারা রয়েছেন।

মুম্বইয়ের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন সিএসকে-র প্রাক্তনী কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনার। তবে জসপ্রীত বুমরার না থাকা সমস্যায় ফেলতে পারে মুম্বইকে। এখন দেখার, মহরতে বাজিমাত করে কে!

আরও পড়ুন- ইডেনে ফিরছে টেস্ট, ৬ বছর পর ফের টেস্ট ক্রিকেট ক্রিকেটের নন্দনকাননে

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...