Tuesday, June 23, 2026

দমাতে পারেনি ৪ ডিগ্রি তাপমাত্রাও, London-এর রাস্তায় ওয়ার্মআপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

৪ ডিগ্রি তাপমাত্রাও দমাতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। চিরাচরিত হাঁটার অভ্যাসে বেরিয়ে পড়েছেন তিনি। লন্ডনের (London) স্থানীয় সময় বিকেলেই ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তাঁর আগে বেলায় হাঁটতে বেরিয়ে পড়েছেন তিনি। মমতার কথায়, এটা ওয়ার্মআপ।

পাহাড় হোক বা সমতল- বিভিন্ন জায়গাতেই মর্নিংওয়াকে বেরিয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। সকালে সময় না পেলে বিকেলেই বেরিয়ে পড়েন তিনি। হাঁটতে হাঁটতেই সারেন জনসংযোগ। তাঁর সঙ্গে হেঁটে পাল্লা দিতে পারেন না অনেকেই। ব্যতিক্রম হল না লন্ডনেও। তাপমাত্রা ৪ডিগ্রি। সঙ্গে কনকনে হাওয়া। তার মধ্যেই সোমবার হাঁটতে বেরিয়ে পড়েন মমতা।

পরনে সেই চিরপরিচিত সাদা খোলের শাড়ি। আর তীব্র ঠান্ডাতেও পায়ে হাওয়াই চটি। শুধু প্রবল হাওয়ার কারণ কান ঢাকা। কখনও কখনও ঢেকে নিচ্ছেন নাকও। হাঁটতে বেরিয়ে তিনি চলে আসেন বাকিংহাম প্যালেসের সামনে। সেখানে প্রতিদিনের মতো চলেছে নানা অনুষ্ঠান। কিছুক্ষণ সেখানে দাঁড়ান। দেখেন মানুষের আনাগোনা।
আরও খবরLondon: অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় থাকবেন সৌরভ

ফের সকলকে নিয়ে এগিয়ে চলেন মমতা। হাইড পার্কে চলতে চলতে জানিয়ে দেন বিশ্ববাংলা সংবাদ-সহ আর কোথায় কোথায় দেখা যাবে তাঁর লন্ডনের (London) কর্মকাণ্ড।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...