Monday, April 6, 2026

হুইপ জারির পরেও বিধানসভায় অনুপস্থিত! চলতি সপ্তাহে বৈঠকে বসবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশে হুইপ জারির পরেও বিধানসভায় (Assembly) অনুপস্থিত বিধায়করা। কেন তাঁরা ছিলেন না, তার ব্যাখ্যা চাইতে বৈঠকে বসবে তৃণমূলের (TMC) শৃঙ্খলারক্ষা কমিটি। বিধায়কদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে তৃণমূল। বৈঠকে বসে নির্দেশ লঙ্ঘনকারী বিধায়কদের ভাগ্য নির্ধারণ করবে। চলতি সপ্তাহের শেষেই বৈঠক হওয়ার সম্ভাবনা। তৃণমূল সূত্রে খবর, সংশ্লিষ্ট বৈঠকে অনুপস্থিত বিধায়কদের উত্তর শোনা হবে। প্রয়োজন হলে পরবর্তী ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হবে।

বিধানসভার (Assembly) অধিবেশনের শেষলগ্নে হুইপ জারি করে বলা হয়েছিল তৃণমূলের সমস্ত বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকতেই হবে। নির্দিষ্ট করে ১৯ এবং ২০ তারিখের কথা বেশি করে উল্লেখ করা হয়। কারণ, সেইদিনগুলিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  উপস্থিত থাকার কথা ছিল।
আরও খবর‘বাংলার বাড়ি প্রকল্প’-র দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত শুরু করতে চলেছে রাজ্য

অথচ তারপরেও বুধবার আর বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে শাসকদলের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন না। বারবার করে বলার পরেও কী এমন পরিস্থিতির জন্য তাঁরা হাজির হননি, তারই সদর্থক উত্তর পেতে চলতি সপ্তাহেই বৈঠক ডাকছে তৃণমূলে শৃঙ্খলারক্ষা কমিটি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...