Monday, April 6, 2026

সূর্যকে করা স্টাম্পড আউট নিয়ে মুখ খুললেন মাহি, কী বললেন তিনি ?

Date:

Share post:

গতকালই আইপিএল-এর অভিযান শুরু করে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় পায় সিএসকে। এই ম্যাচে ফের একবার শিরোনামে চলে আসেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বই তারকা সূর্যকুমার যাদবকে দুরন্ত স্টাম্পড করে আউট করেন মাহি । যা চোখের নিমিশে। ধোনির ওই স্টাম্পিং নিয়ে হইচই পরে যায়। আর এবার ওই স্টাম্পড আউট নিয়েই মুখ খুললেন স্বয়ং ধোনি। বললেন, “ ওটা হঠাৎ করে হয়ে গিয়েছে।

ম্যাচ শেষে মাহি বলেন, “ ওই স্টাম্পিং হঠাৎ করে হয়ে গিয়েছে। যদি খুঁটিয়ে দেখেন তা হলে বুঝবেন, ওটা দেখে মনে হবে ট্রাকের পিছন থেকে একটা চালের বস্তা যেন হঠাৎ করে পড়ে গিয়েছে। বলটাকে ভাল করে দু’হাতে ধরতে পারছি কি না, সেটাই আসল। আমি বরাবর দু’হাতে ক্যাচ ধরতে ভালবাসি। তাই এধরনের স্টাম্প করতে ভাল লাগে। কখনও আমাকে দেখবেন না উইকেটের পিছনে খুব ঝাঁপাচ্ছি বা এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরার চেষ্টা করছি। কিপার হিসাবে আমি বেশ শান্ত এবং সেটাই ভাল লাগে আমার।“ এখানে না থেমে মাহি আরও বলেন, “ উইকেটরক্ষণ বেশ কঠিন। তার জন্যই কাজটা আমার ভাল লাগে। উইকেটরক্ষণ না করলে মনে হয় দলের কোনও কাজেই লাগছি না। কারণ উইকেটের পিছন থেকেই আমি খেলাটাকে সবচেয়ে ভাল বুঝতে পারি। বোলিং থেকে ফিল্ডিং, সব কিছু একটা নির্দিষ্ট কোণ দিয়ে দেখতে পারি। পিচের চরিত্রও বুঝতে পারি।“

গতকাল চেন্নাই বনাম মুম্বই ম্যাচে সূর্যকে দুরন্ত আউট করেন মাহি। সূর্যের ব্যাটের সুইং শেষ হওয়ার আগেই ০.১২ সেকেন্ডে ধোনি বেল ফেলে দেন। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ।

আরও পড়ুন- বল বি.কৃতির অভিযোগ চেন্নাইয়ের বিরুদ্ধে, অভিযোগ দুই ক্রিকেটারের বিরুদ্ধে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...