Monday, April 6, 2026

নিয়োগ মামলায় সাক্ষ্য দিলেন পার্থর জামাই কল্যাণময়ের মামা!

Date:

Share post:

নিয়োগ মামলায় এবার আদালতে সাক্ষ্য দিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা। আদালতে তিনি জানান, নিয়োগের বিষয়ে তিনি কিছুই জানতেন না। ভাগ্নে যেখানে সই করতে বলেছেন, তাকে বিশ্বাস করে তিনি সই করে দিয়েছেন।

দিন কয়েক আগেই প্রাথমিক নিয়োগ মামলায় শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন কল্যাণময়। আদালত অনুমতি দেওয়ায় ইতিমধ্যেই তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।এরপরই অভিযুক্তদের তালিকা থেকে কল্যাণময়ের নাম সরিয়ে দিয়েছেন তদন্তকারীরা। এই মামলায় সোমবার আদালতে সাক্ষ্য দিলেন কল্যাণময়ের মামা। সেখানে গোটা ঘটনার জন্য ভাগ্নেকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, আমি ভাগ্নেকে বিশ্বাস করেছি। যেখানে সই করতে বলেছে, চোখ বুজে সই করে দিয়েছি।

উল্লেখ্য, গত সপ্তাহে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তার উপর আক্রমণের চেষ্টা করা হয়েছে।তার অভিযোগ ছিল তাপস মন্ডলকে নিয়ে। যদিও এই অভিযোগকে বিন্দুমাত্রও গুরুত্ব দিতে নারাজ ধৃত তাপস মণ্ডল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...