Wednesday, June 24, 2026

গুরুতর অসুস্থ তামিম ইকবাল, মাঠেই আক্রান্ত হৃদরোগে

Date:

Share post:

ক্রিকেট মাঠেই হৃদরোগে আক্রন্ত বাংলাদেশেরে ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার সকালে খেলা চলাকালীন পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভর্তি হাসপাতালে। সূত্রের খবর ,আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল

মহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। জানা যাচ্ছে, বিকেএসপিতে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। মাঠে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। তার পরেই তামিমকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।

এই নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, “তামিম বুকে ব্যথার কথা বলেছিলেন এবং কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁর ইসিজি করা হয়। গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।“ এদিকে হাসপাতাল সূত্র খবর, তামিমের অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়েছে। তাঁর হৃদযন্ত্রে ব্লক পাওয়া গিয়েছে। চিকিৎসকেরা সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী চিকিৎসা কী করা হবে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...