Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল চেন্নাই সুপার কিংস। এদিন প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল ৪ উইকেটে। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে দাপট রাচিন রবীন্দ্রর। ৬৫ রানে অপরাজিত তিনি। ৫৩ রান করেন অদিনায়ক ঋতুরাজ গায়কোওয়াড। বল হাতে দাপট নূর আহমেদের। এদিকে লজ্জার নজির গড়েন মুম্বই ব্যাটার রোহিত শর্মা।

২) হকি ডার্বিতেও দাপট মোহনবাগানের । এদিন কলকাতা হকি লিগ ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুন। অপরাজিত থেকে ট্রফি জিতল মোহনবাগান। এদিন ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু। খেলার আগে সৌরভ-সহ বাকিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি সারেন। ফাইনাল হয় ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে । এদিনের ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উন্মাদনা।

৩) জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ । এদিন রাজস্থান রয়্যালসকে হারাল ৪৪ রানে। হায়দরাবাদের হয়ে ব্যাট দাপট দেখান ঈশান কিষাণ । ১০৬ রানে অপরাজিত তিনি।

৪) ৬ এপ্রিল মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্ট। তবে সেইদিন রামনবমী হওয়ায়, জানা যায় পুলিশি নিরাপত্তার কারণে ম্যাচ ইডেনে হোয়া সম্ভব নয়। সূত্রের খবর, ম্যাচ সরে গিয়েছে গুয়াহাটিতে। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, দেখুন না কী হয় শেষ পর্যন্ত।

৫) ফের সুখবর শহরবাসীর। ফের ভারতীয় দলের খেলার স্বাদ পেতে চলেছে কলকাতা। দীর্ঘ ৬ বছর পর ফের টেস্ট ক্রিকেট ফিরতে চলেছে ইডেন গার্ডেন্সে! পুজোর পরেই ইডেনের ২২ গজে লাল বলের ফরম্যাটে দেখা যাবে রোহিত কোহলি, বিরাট কোহলিদের।

আরও পড়ুন- জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু চেন্নাইয়ের, মুম্বইকে হারাল ৪ উইকেটে

 

 

 

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...