Tuesday, June 23, 2026

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু চেন্নাইয়ের, মুম্বইকে হারাল ৪ উইকেটে

Date:

Share post:

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল চেন্নাই সুপার কিংস। এদিন প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল ৪ উইকেটে। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে দাপট রাচিন রবীন্দ্রর। ৬৫ রানে অপরাজিত তিনি। ৫৩ রান করেন অদিনায়ক ঋতুরাজ গায়কোওয়াড। বল হাতে দাপট নূর আহমেদের। এদিকে লজ্জার নজির গড়েন মুম্বই ব্যাটার রোহিত শর্মা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদব, রোহিত শর্মারা। শূন্যরানে আউট হন রোহিত । আর শূন্যরানে আউট হতেই লজ্জার নজির গড়েন তিনি। শূন্যরানে আউট হতেই এই নিয়ে আইপিএলে ১৮ বার শূন্য রানে আউট হলেন রোহিত, যা যুগ্ম-সর্বোচ্চ। গ্লেন ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিকের এই নজির রয়েছে। এদিকে ২৯ রানে আউট হন সূর্যকুমার যাদব। সূর্যকে দুরন্ত আউট করেন ধোনি। স্টাম্প আউট করেন মাহি। মুম্বই ইনিংসের ১১ তম ওভারে বল করছিলেন নূর আহমেদ। তিন নম্বর বলটি ব্যাটে লাগাতে পারেননি সূর্য। ক্রিজ থেকে বেরিয়ে যায় তাঁর পা। সূর্য ক্রিজে ঢোকার আগে চোখের নিমেষে স্টাম্প আউট করে দেন ধোনি। এদিকে ১১ রান করেন উইল জ্যাক। ৩১ রান করেন তিলক ভার্মা। চেন্নাইয়ের হয়ে ৪ উইকেট নেন নূর আহমেদ। ৩ উইকেট নেন খলিল আহমেদ। একটি করে উইকেট নেন নাথান ইলিস এবং অশ্বিন।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় চেন্নাই। সৌজন্যে রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কোয়াড। ৬৫ রানে অপরাজিত তিনি। ৫৩ রান করেন সিএসকে অধিনায়ক। ৯ রান করেন শিবম দুবে। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন ভিগনেশ। একটি করে উইকেট নেন দীপক চাহার এবং উইল জ্যাক। এদিন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ছাড়াই ম্যাচে নামে মুম্বই। দলকে নেতৃত্ব দেন সূর্য।

আরও পড়ুন- হকি ডার্বিতেও দাপট সবুজ-মেরুনের, কলকাতা লিগ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারাল ৩-১ গোলে

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...