Tuesday, June 23, 2026

জাতীয় সড়কে হাতির হামলা, বরাতজোড়ে বেঁচেছেন দুই আরোহী

Date:

Share post:

চালসা-জলপাইগুড়ি জাতীয় সড়কে হাতির হামলায় কোনওরকমে বরাতজোড়ে বেঁচেছেন দুই ব্যক্তি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির মালবাজার এলাকায়। জানা গিয়েছে, চালসা-জলপাইগুড়ি ব্যস্ত জাতীয় সড়ক উপর একটি বিশাল পুরুষ হাতি হঠাৎ চলে আসে।

সেই সময় একটি গাড়ি একদম কাছাকাছি চলে আসে ওই হাতির। মেজাজ হারিয়ে ওই হাতিটি গাড়ির দিকে ধেয়ে যায়। সামনে হাতি ছুটে আসছে দেখে কিছুক্ষণের জন্য সম্বিত হারান দুই আরোহী। শেষে কোনওরকমে গাড়ির দরজা খুলে তারা রাস্তায় নেমে ছুটতে থাকেন। হাতিটি প্রথমে তাদের অল্প তাড়া করে। এরপর ধাক্কা দিয়ে গাড়িটিকে উলটে ফেলার চেষ্টা করে সে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। নিরাপদ দূরত্বে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর হাতিটি বনের ভিতর ঢুকে যায়। পরিস্থিতি নিরাপদ অনুমান করার পরেই ফের শুরু হয় যান চলাচল।

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার পর থেকে আরও কড়া নজরদারির কথা জানিয়েছে বন দফতর। হাতিটি দলছুট হয়ে গিয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাফল্য! টিটাগড়ে উদ্ধার  ৩৪ লক্ষ টাকার জাল ওষুধ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...