Saturday, June 27, 2026

উত্তরপ্রদেশে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে খুন তরুণীকে! সন্দেহ ধর্ষণের

Date:

Share post:

যোগীরাজ্যে নারীদের যে অসম্মান ও নির্যাতনের মধ্যে দিয়ে আজও যেতে হয়, তার এক জ্বলন্ত উদাহরণ মিলল উত্তরপ্রদেশের বালিয়ায় (Ballia)। তরুণীর হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে ৪০-৫০ মিটার দূরে একটি গাছে। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে অনেকে মিলে তাঁকে হত্যা করেছে। এমনকি ধর্ষণ করার অভিযোগ উঠেছে পরিবারের তরফ থেকে। যদিও যোগী রাজ্যের পুলিশ বিষয়টিকে প্রেমের সম্পর্কের জেরে খুন বলে তুলে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

উত্তরপ্রদেশের বালিয়ার নাগরা গ্রামের এক ২০ বছরের তরুণীর আগামী ২৫শে এপ্রিল বিয়ে ছিল। তার বাবা-মা চিকিৎসার জন্য লক্ষ্ণৌ গিয়েছিলেন। তাঁর ভাইও কর্মসূত্রে বাইরে থাকে। এই পরিস্থিতিতে বাড়িতে সে ও তার ঠাকুমা (grandmother) ছিল। রবিবার বাড়ি থেকে ৪০-৫০ মিটার দূরে একটি গাছে ঝুলন্ত (hanging) অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়, হাত পিছনে বাধা ছিল।

তরুণীর ঠাকুমা (grandmother) দাবি করেন, কোনোভাবেই তাঁর নাতনি আত্মহত্যা করতে পারে না। অনেকে মিলে তাঁকে খুন করা হয়েছে। দোষীদের চরম শাস্তি দাবি করেন তিনি। স্থানীয়দের দাবি তাঁকে ধর্ষণ করে ঝুলিয়ে (hanging) দেওয়া হতে পারে।

যদিও এই ঘটনাকে প্রেমের জেরে খুন বলে উড়িয়ে দিতে চাইছে যোগীরাজের পুলিশ। বালিয়া পুলিশ সুপারের (SP) দাবি, প্রাথমিক তদন্তে এই ঘটনাকে প্রেমের ঘটনা বলে আন্দাজ করা হচ্ছে। এখনও পর্যন্ত কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি। এই ঘটনায় ফের যোগীরাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সরব সমাজবাদী পার্টি (SP) ও কংগ্রেস।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...