Saturday, June 27, 2026

তাপমাত্রা বাড়বে, থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

দুর্যোগের মেঘ রবিবার থেকে কাটলেও এখনও রাজ্য থেকে বৃষ্টির ভ্রুকুটি মুছে যায়নি। আবহাওয়া দফতরের বৃষ্টির সতর্কতা (rain forecast) তিন জেলায়। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে রবিবারের থেকে বাড়বে তাপমাত্রা (temperature)।

ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কমেছে গোটা রাজ্যের তাপমাত্রা। সোমবার সেই পারদ দু-এক ডিগ্রি বাড়লেও থাকবে ঠান্ডার আমেজ। সেইসঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক (dry)। বৃষ্টির পূর্বাভাস (rain forecast) রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।

উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের (rain forecast) পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের তাপমাত্রা আপাতত বাড়ার সম্ভাবনা নেই।

কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সোমবার খানিকটা তাপমাত্রা বাড়ার (temperature) পূর্বাভাস রয়েছে। তবে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। ফলে এখনই দাবদাহের সম্ভাবনা থাকছে না। বুধবার পর্যন্ত এরকম মনোরম পরিবেশ জারি থাকবে। তারপর তাপমাত্রা বাড়ার পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া দফতর।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...